Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফালাকাটায় বন্ধ দু’টি মা ক্যান্টিন আলিপুরদুয়ারেও বন্ধের ইঙ্গিত পুর চেয়ারম্যানের

আলিপুরদুয়ার পুরসভার দু’টি মা ক্যান্টিন বন্ধ হওয়ার পথে। এমনই ইঙ্গিত দিয়েছেন পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর। অন্যদিকে, শনিবার ফালাকাটা পুরসভার দু’টি মা ক্যান্টিন বন্ধ হয়ে গেল।

ফালাকাটায় বন্ধ দু’টি মা ক্যান্টিন আলিপুরদুয়ারেও বন্ধের ইঙ্গিত পুর চেয়ারম্যানের
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার ও ফালাকাটা: আলিপুরদুয়ার পুরসভার দু’টি মা ক্যান্টিন বন্ধ হওয়ার পথে। এমনই ইঙ্গিত দিয়েছেন পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর। অন্যদিকে, শনিবার ফালাকাটা পুরসভার দু’টি মা ক্যান্টিন বন্ধ হয়ে গেল। ক্যান্টিনগুলি বন্ধ হয়ে যাওয়ায় এদিন শহরের কয়েকশো গরিব মানুষের দুপুরের খাওয়া বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন মানুষজন। 

Advertisement

ফালাকাটা পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায় বলেন, চাল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতেই শনিবার থেকে দু’টি মা ক্যান্টিন বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির সময় থেকে আলিপুরদুয়ার পুরসভার মা ক্যান্টিন দু’টি চালু হয়েছিল। ফালাকাটা পুরসভার মা ক্যান্টিনগুলি অবশ্য তার অনেক পরে চালু করা হয়। জানা গিয়েছে, আলিপুরদুয়ার পুরসভার দু’টি মা ক্যান্টিন থেকে প্রতিদিন গড়ে ৪৫০ মানুষ খাবার পেতেন। অন্যদিকে, ফালাকাটায় মা ক্যান্টিন দু’টি থেকে খাবার পান প্রতিদিন গড়ে ৫০০ মানুষ। মা ক্যান্টিনের পাতে থাকত ভাত, ডাল, সবজি ও ডিম। মাত্র ৫ টাকায় এই খাবার পেয়ে ভিড় করতেন ফুটপাতবাসী থেকে গৃহহীন মানুষেরা। আলিপুরদুয়ার পুরসভা এই মা ক্যান্টিন বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। আর ফালাকাটা পুরসভা তো এই ক্যান্টিন শনিবার থেকে বন্ধই করে দিল।
পুরসভার এই মা ক্যান্টিন বন্ধ হওয়ার পিছনে রাজনৈতিক মহল রাজ্যে পালাবদলের ঘটনাকেই কারণ বলে মনে করছে। তবে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, রাজনৈতিক পালাবদলের কোনো কারণে নয়, আসলে অনেক পুরসভাই মা ক্যান্টিন বন্ধ করে দিয়েছে। তাই আমাদের এখানেও মা ক্যান্টিন বন্ধ করে দেওয়া হতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ