Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ঘুরে দাঁড়াল বাজার

কেন্দ্রীয় বাজেটের পর রবিবার হতাশা ধরা পড়েছিল শেয়ার বাজারে। বিশেষত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স (এসটিটি) বাড়ানোর ঘোষণার পরেই শেয়ারের দর হু হু করে পড়তে থাকে।

ঘুরে দাঁড়াল বাজার
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: কেন্দ্রীয় বাজেটের পর রবিবার হতাশা ধরা পড়েছিল শেয়ার বাজারে। বিশেষত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স (এসটিটি) বাড়ানোর ঘোষণার পরেই শেয়ারের দর হু হু করে পড়তে থাকে। বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স পড়ে যায় ১ হাজার ৫৪৬ পয়েন্ট। আর জাতীয় শেয়ার বাজারের সূচক নিফটি পড়ে ৪৯৫ পয়েন্ট। আর সোমবার ছিল ঘুরে দাঁড়ানোর পালা। এদিন সেনসেক্স ৯৪৩ পয়েন্ট বেড়ে দিনের শেষে দাঁড়ায় ৮১ হাজার ৬৬৬ পয়েন্ট। বৃদ্ধির হার ১.১৭ শতাংশ। নিফটিও বেড়েছে ১.০৬ শতাংশ। ২৮২ পয়েন্ট বেড়ে দিনের শেষে ২৫ হাজার ১০৮ পয়েন্টে স্থির হয়েছে নিফটি। এদিন অয়েল অ্যান্ড গ্যাস, ব্যাংকিং, অটোমোবাইল সংস্থাগুলির শেয়ারের দাম অনেকটাই বেড়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ