Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটির ম্যাজিক

ট্রেনের গেটে দাঁড়িয়ে হাত বাড়িয়েছে নায়ক। বাবার থেকে অনুমতি পেয়ে ট্রেন ধরতে ছুটছে নায়িকা। এই দৃশ্যের কথা বললে আলাদা করে সিনেমার নাম বলতে হয় না।

জুটির ম্যাজিক
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ট্রেনের গেটে দাঁড়িয়ে হাত বাড়িয়েছে নায়ক। বাবার থেকে অনুমতি পেয়ে ট্রেন ধরতে ছুটছে নায়িকা। এই দৃশ্যের কথা বললে আলাদা করে সিনেমার নাম বলতে হয় না। ৩০ বছর পরেও দর্শকের ঠোঁটস্থ এই দৃশ্য ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির। সম্প্রতি লন্ডনের লেসিস্টার স্কোয়ারে প্রতিষ্ঠিত হয়েছে রাজ-সিমরনের মূর্তি। প্রথম ভারতীয় ছবি হিসেবে এল এই সাফল্য। জুটির সাফল্য। শাহরুখ-কাজল দু’জনেই লন্ডনে গিয়ে পোজ দিয়েছেন ব্রোঞ্জের মূর্তির সামনে। তাঁদের দেখে নস্টালজিক অনুরাগীরা। 

Advertisement

গত ৩০ বছরে একাধিক ট্রেন্ডের সাক্ষী থেকেছে বলিউড। তবে শাহরুখ-কাজল জুটি মাইলস্টোন। তারপরও অবশ্য বেশ কয়েকটি জুটি নিয়ে চর্চা হয়েছে। তবে মাঝে জুটির ধারণা ম্লান হয়েছিল হিন্দি ছবিতে। সেখানে মূলত প্রাধান্য পাচ্ছিল গল্প। একার কাঁধে গোটা ছবিকে টেনে নিয়ে যাওয়া। নায়ক হোক বা নায়িকা— চিত্রনাট্যই সেখানে মুখ্য ভূমিকায়। ফলে রোমান্টিক জুটির ধারণা ধীরে ধীরে ভুলতে বসেছিলেন দর্শক। তা বলে কি প্রেমের ছবি তৈরিই হয়নি? তা নয়। নিশ্চয়ই হয়েছে। কিন্তু তা শাহরুখ-কাজল জুটির মতো দাগ কাটতে পেরেছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ৩০ বছর পর একটি ছবি তা পারল। তুল্যমূল্য বিচারে এক্ষেত্রে না যাওয়াই ভালো। বরং নতুন করে প্রেমের ছবির সংজ্ঞা লিখেছে সেই ছবি। আবার নতুন জুটি নিয়ে প্রেমের ছবি তৈরি করার সাহস যেন ফিরে পেল বলিউড। মোহিত সুরি পরিচালিত ‘সাঁইয়ারা’ এক্ষেত্রে মাইলস্টোন। ২০২৫-এর বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙেছে ছবিটি। নতুন জুটি হিসেবে সাফল্যের সংজ্ঞা বুঝেছেন অহন পাণ্ডে, অনিত পাড্ডা। দু’জনেরই প্রথম কাজ। তাতেই বক্স অফিসে প্রায় ৫৮০ কোটি টাকা সংগ্রহ করেছে এই সিনেমা। 
কেন গুরুত্বপূর্ণ এই ছবি? বর্তমানে অ্যাকশন, থ্রিলার, রক্তারক্তির রমরমা। সেসব কিছু ছাপিয়ে পুরনো বলিউড ধাঁচে তৈরি সিনেমাটি। রয়েছে গান। প্রেম। আর বিশুদ্ধ অভিনয়। মুক্তির আগে অতিরিক্ত প্রমোশনের জাদুছড়ি ঘোরাতে হয়নি পরিচালককে। পর্দার জুটিকে পর্দাতেই দেখুক দর্শক, এটাই চেয়েছিলেন মোহিত। তিনি সফল। এ বছরের সবচেয়ে চর্চিত ছবি হয়ে থাকবে ‘সাঁইয়ারা’।

Advertisement
সম্পর্কিত সংবাদ