গভীর নিম্নচাপটি সরে গিয়েছে বিহারের দিকে। যার ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে বা পূর্বাভাস রয়েছে। যদিও শহরে কমেছে বৃষ্টির পরিমাণ। আজ, বুধবারও শহরে কয়েক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। আজ, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরের আকাশ মেঘলা থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরে ৪২.৩ মিমি বৃষ্টি হয়েছে।



