Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

চা পাতা কেনা নিয়ে জট কাটল না, সাংসদ ও দুই বিধায়কের উপস্থিতিতে চার ঘন্টা বৈঠকের পরও মিলল না কোনো সমাধান

আজ ফের শিলিগুড়িতে বৈঠকে বসবেন বটলিফ মালিকরা। বিকেলে তাঁরা দেখা করবেন এমপির সঙ্গে। সেখানে ক্ষুদ্র চা চাষীদের সংগঠনের...

চা পাতা কেনা নিয়ে জট কাটল না,  সাংসদ ও দুই বিধায়কের উপস্থিতিতে চার ঘন্টা বৈঠকের পরও মিলল না কোনো সমাধান
  • ১ আগস্ট, ২০২৬ ২১:০৫
Prefer us on Google

আজ ফের শিলিগুড়িতে বৈঠকে বসবেন বটলিফ মালিকরা। বিকেলে তাঁরা দেখা করবেন এমপির সঙ্গে। সেখানে ক্ষুদ্র চা চাষীদের সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন। ফলে কাল কোনো সমাধান সূত্র বের হওয়ার সম্ভাবনা। বটলিফ মালিকদের পক্ষে সঞ্জয় ধানুটি বলেন, আমরা পাতা কিনতে চাই। কিন্তু সেই পাতা হতে হবে বিষমুক্ত। ক্ষুদ্র চা চাষী সমিতির পক্ষে বিজয়গোপাল চক্রবর্তী বলেন, আমরা নিরাপদ চা পাতা উৎপাদনের জন্য সবাইকে বলছি। নিষিদ্ধ কীটনাশক বিক্রি বন্ধে প্রশাসন কড়া অভিযান চালাক। সাংসদ বলেন, উদ্ভূত সমস্যা মেটাতে সবপক্ষকে উদ্যোগী হতে হবে। কোয়ালিটি চা উৎপাদনে জোর দিতে হবে। উত্তরের চায়ের উন্নয়নে আমি সঙ্গে আছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ