Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নীল-সাদায় ভাসছে কাস্তে হাতুড়ি, কটাক্ষ তৃণমূলের

সোনালি রঙের কাস্তে-হাতুড়ির পিছনে নীল আকাশের মাঝে ভেসে বেড়াচ্ছে সাদা পেঁজা তুলো।

নীল-সাদায় ভাসছে কাস্তে হাতুড়ি, কটাক্ষ তৃণমূলের
  • ২৩ মার্চ, ২০২৫ ০৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গ সিপিএমের ফেসবুক পাতায় এসেছে নতুন প্রোফাইল পিকচার। সোনালি রঙের কাস্তে-হাতুড়ির পিছনে নীল আকাশের মাঝে ভেসে বেড়াচ্ছে সাদা পেঁজা তুলো। এই ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছেন বিরোধীরা। কেউ বলছেন, ভরসা রাখতে হল সেই নীল-সাদাতেই। অনেকের আবার টিপ্পনী, এবার বোধহয় মহাশূন্যের পথে সিপিএম। প্রাক্তন সিপিএম নেতা তথা অধুনা তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, লালের হাল ফেরাতে নীলই ভরসা। তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের মনে পড়েছে রূপম ইসলামের গান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নীল সাদায় মিশে গেল সিপিএম। সঙ্গে আরও লিখেছেন, মহাশূন্যে ভাসমান সিপিএম। পাল্টা যুক্তি দিয়েছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। তিনি বলছেন, ‘দেবাংশুর কেন নীল রঙে লাল মনে পড়ল জানি না। আমার তো ছবিটা দেখে রবীন্দ্রনাথের গান মনে পড়েছে। মেঘের কোলে রোদ হেসেছে...। তৃণমূল যে নীল রঙটার মালিকানা নিয়ে ফেলেছে, জানতাম না।’

Advertisement

রঙিন তরজা চলছেই। তবে সেসবের মধ্যেও কারও কারও প্রশ্ন— এত কিছু করেও সিপিএম কি শেষ পর্যন্ত খাতা খুলবে আসন্ন বিধানসভায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ