Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দুর্গে দুর্গতিনাশিনী

দুর্গে দুর্গতিনাশিনী
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

যোধপুর পার্ক গীতিকা কালচারাল সোসাইটির রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে রবীন্দ্রসদনে আয়োজিত হল ‘দুর্গে দুর্গতিনাশিনী’ শীর্ষক অনুষ্ঠান। সূচনায় কবিতা, নাচ, গানে সাজানো ‘শরৎ বন্দনা’য় প্রদীপ দত্তের কণ্ঠে ‘এসো হে শরৎ’, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের ‘এবার অবগুণ্ঠন খোলো’, ইত্যাদি গান সহযোগে পরিবেশিত আলেখ্যটি শুনতে চমৎকার লাগে। এরপর প্রাচীন কিছু আগমনি গান, কাজী নজরুল ইসলামের রচনা, মহিষাসুরমর্দিনীর গান পরিবেশিত হয়। নজরুলের ‘এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন’, মহাকালের কোলে এসে গৌরী হল’, হীরেন বসুর লেখা ‘আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে’ চমৎকার। সঙ্গীতে অংশগ্রহণ করেন চন্দ্রাবলী রুদ্র দত্ত, দীপাবলী দত্ত, অলক রায় চৌধুরী, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। নৃত্যে গার্গী, রুদ্রাভ, উর্মিলা ভৌমিক প্রমুখ। চণ্ডীপাঠে ছিলেন কোরক বসু। 

Advertisement

কলি ঘোষ

Advertisement
সম্পর্কিত সংবাদ