Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

রাজ্যে প্রথম বেসরকারি ভেটেরিনারি মেডিকেল কলেজ জেআইএসের

হুগলির মগরায় রাজ্যের প্রথম বেসরকারি ভেটেরিনারি মেডিকেল কলেজ খুলল জেআইএস গ্রুপ। ৩০ একরেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকা জেআইএস কলেজ অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস-এ রয়েছে পশুদের আইসিইউ, অপারেশন থিয়েটার, ওপিডি এবং আইপিডি।

রাজ্যে প্রথম বেসরকারি ভেটেরিনারি মেডিকেল কলেজ জেআইএসের
  • ১৬ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হুগলির মগরায় রাজ্যের প্রথম বেসরকারি ভেটেরিনারি মেডিকেল কলেজ খুলল জেআইএস গ্রুপ। ৩০ একরেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকা জেআইএস কলেজ অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস-এ রয়েছে পশুদের আইসিইউ, অপারেশন থিয়েটার, ওপিডি এবং আইপিডি। রেডিওলজি এবং ডায়াগনোস্টিক বিভাগও রয়েছে। ছোটোবড়ো সব ধরনের পশুদেরই চিকিৎসা করা যাবে এখানে। নিটে সফল হলে এখানে ব্যাচেলর অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি কোর্সে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ