Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্বকর্মা পুজোয় উদ্দীপনা কমে গিয়েছে! চর্চায় বিমানের মন্তব্য

আজ, বুধবার বিশ্বকর্মা পুজো। শিল্প, কারখানা এবং শ্রমিক মহল্লায় পুজো হচ্ছে। কিন্তু পুজোর ঠিক ২৪ ঘণ্টা আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বিশ্বকর্মা পুজোয় উদ্দীপনা কমে  গিয়েছে! চর্চায় বিমানের মন্তব্য
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার বিশ্বকর্মা পুজো। শিল্প, কারখানা এবং শ্রমিক মহল্লায় পুজো হচ্ছে। কিন্তু পুজোর ঠিক ২৪ ঘণ্টা আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার বিধানসভার অভ্যন্তরে বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করেন বিমানবাবু। সেখানেই তিনি বলেন, আগের মতো বিশ্বকর্মা পুজোর উন্মাদনা নেই। আগে যে উদ্দীপনা দেখা যেত এখন তার অনেকটাই ম্লান হয়ে গিয়েছে।

Advertisement

এর কারণ কী, তাও তুলে ধরেছেন বিধানভার অধ্যক্ষ। তাঁর মতে, শিল্প-কারখানাগুলি এখন অনেক বেশি মেশিন নির্ভর হয়ে গিয়েছে। ফলে শ্রমিকের প্রয়োজন হচ্ছে না। শ্রমিক ছাড়াই কাজ হচ্ছে। শ্রমিকের সংখ্যাও কমে গিয়েছে।
তবে বিমানবাবুর এমন মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। আবার সিঙ্গুরে কারখানা না-হওয়ার প্রসঙ্গেও বক্তব্য রাখেন বিমানবাবু। তাঁর মতে, সিঙ্গুরে কারখানা হলে রাজ্যের শিল্পমানচিত্র বদলে যেত বলে আমি মনে করি না। ওখানে গাড়ি কারখানা হলে পশ্চিমবঙ্গে বিরাট কিছু হতো না। আর যে গাড়ি ওই কারখানায় তৈরির কথা বলা হয়েছিল, সেটা তো এখন বাজার থেকে উঠেই গিয়েছে।
অন্যদিকে, বেশকিছু বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি-শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে, এমন অভিযোগ সামনে এসেছে। পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ। এখানেই বিমানবাবুর মন্তব্য, ‘পরিযায়ী’ কথায় আমার ব্যক্তিগত আপত্তি রয়েছে। কারণ আমরা সবাই ভারতীয়। কেউ আমাদের রাজ্যে কাজ করতে আসেন, আবার এরাজ্য থেকেও অন্য জায়গায় কাজ করতে যান কেউ কেউ। ব্যাপারটা তো এইমাত্র!

Advertisement
সম্পর্কিত সংবাদ