Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালকের রহস্যমৃত্যু

নিজের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হল হলিউড অভিনেতা ও পরিচালক রব রেনার ও তাঁর স্ত্রী মিশেল সিঙ্গারের দেহ।

পরিচালকের রহস্যমৃত্যু
  • ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হল হলিউড অভিনেতা ও পরিচালক রব রেনার ও তাঁর স্ত্রী মিশেল সিঙ্গারের দেহ। বিখ্যাত ছবি ‘হোয়েন হ্যারি মেট সেলি’র পরিচালক রব। লস এঞ্জেলসের বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। স্থানীয় সংবাদমাধ্যম ও পরিবারের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। খুন নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, গত ১৪ ডিসেম্বর বিকেল চারটে নাগাদ লস এঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট একটি মেডিক্যাল ইমার্জেন্সির ফোন পায়। তড়িঘড়ি সেখানে গিয়ে উদ্ধার করা হয় ৭৮ বছর বয়সি রব ও তাঁর স্ত্রীর দেহ। রবের মেয়ে রোমি রেনারই প্রথম মৃতদেহ দু’টি খুঁজে পান। দম্পতির ছেলে নিক রেনারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। রবের বন্ধুরা শোকপ্রকাশ করেছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ