জিনাতের জীবনের কালো অধ্যায়, হয়েছিলেন গার্হস্থ্য হিংসার শিকার
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন গ্ল্যামার কুইন জিনাত আমান। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের সেই পুরনো বিতর্ক ফের উসকে দিলেন অভিনেতা রাজা মুরাদ। এক পডকাস্টে জিনাতের তুতো ভাই দাবি করেছেন, সঞ্জয় খানের অত্যাচারের জন্যই অভিনেত্রীর ডান চোখের ক্ষতি হয়। রাজার কথায়, ‘যা ঘটেছিল, তা অন্যায়। কোনো মহিলার গায়ে হাত তোলার অধিকার কারও নেই।’ জিনাতের চোখে চোট লাগার ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জয়। তাঁর দাবি, অভিনেত্রীর চোখের সমস্যা বংশগত। রাজা জানান, বাবা-মায়ের বিচ্ছেদের কারণে ছোটোবেলা থেকেই একাকিত্বের মধ্যে বড়ো হয়েছেন জিনাত। পরে সঞ্জয় খানের সঙ্গে তাঁর বিয়ে হলেও সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ১৯৮৫ সালে মাজহার খানকে বিয়ে করেন অভিনেত্রী। তাঁদের দুই ছেলে আজান ও জাহান। তবে সেই দাম্পত্যেও সুখী ছিলেন না জিনাত। দীর্ঘ অসুস্থতার পর ১৯৯৮ সালে মৃত্যু হয় মাজহারের। 

Advertisement