Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

লাভপুরের খাঁপুরে কুয়ে নদীর উপরে থাকা বাঁধে ভাঙন

লাভপুরের খাঁপুরে কুয়ে নদীর উপরে থাকা বাঁধে ভাঙন
  • ৬ আগস্ট, ২০২৫ ১০:০৮
Prefer us on Google

আশঙ্কায় সত্যি হল। বীরভূমের লাভপুরের খাঁপুরে কুয়ে নদীতে জল বেড়ে ফের ভেঙে গেল বাঁধ। গত বছরের মতো এবারও বাঁধ ভেঙে যাওয়ার কারণ হিসেবে উঠে এসেছে সেচ দপ্তরের গাফিলতির কথা। লাভপুর ব্লকের ঠিবা ও জামনা অঞ্চলের বহু এলাকা এখন জলের তলায়। অতি বৃষ্টির কারণে ফুলে ফেঁপে উঠেছে কুয়ে নদী। জল বেড়েছে নদীর। সেই কারণেই বেশ কয়েকদিন ধরে জলমগ্ন ঠিবা অঞ্চলের কাঁদরকুলা, জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর, হরিপুর, খাঁপুর-সহ অন্তত ১৫টি গ্রাম। কাঁদরকুলা থেকে বাঘসিনা যাওয়ার রাস্তাও এখন জলের নিচে। এর মধ্যেই খাঁপুর গ্রামের কাছে নদীর বাঁধ ফের ভেঙে যাওয়ায় আরও বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ