Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ঘূর্ণাবর্ত সরে গিয়েছে, শহরে কি বৃষ্টি কমবে? যা জানাল হাওয়া অফিস

ঘূর্ণাবর্ত সরে গিয়েছে, শহরে কি বৃষ্টি কমবে? যা জানাল হাওয়া অফিস
  • ৩ আগস্ট, ২০২৫ ০৯:০৮
Prefer us on Google

দক্ষিণবঙ্গের উপর থেকে সরে গিয়েছে ঘূর্ণাবর্তটি। তাই শহর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টি কমে যাওয়ায় শহরে বাড়বে তাপমাত্রা। অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে শহরে। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। আজ, রবিবার শহরের আকাশ থাকবে মেঘলা। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ