আজ, বুধবার জঙ্গলমহলে ভাষা আন্দোলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যে মিছিলে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মিছিল শুরু হবে সারদা বিদ্যাপীঠ বাস স্টপ মোড় থেকে। শেষ হবে ঝাড়গ্রাম চৌমাথা মোড়ে। তিন কিলোমিটার পথ। সেই মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, মানস ভুঁইয়া সহ অনেকে। ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে। আসতে শুরু করেছে তৃণমূলের জেলা নেতৃত্ব।


