Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা ইসকনের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, বৃহস্পতিবার জগন্নাথদেবের রথযাত্রা। এবার কলকাতা ইসকনের রথযাত্রার ৫৫তম বর্ষ। তাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঐতিহ্য মেনে তিনি রথের সম্মুখে স্বর্ণঝাড়ু দিয়ে পথ শোধন করবেন। এরপর তাঁর হাতেই রথের রশিচে প্রথম টান পড়বে। এভাবেই সূচনা হবে ইসকনের রথযাত্রার। 

Advertisement

মায়াপুর এবং কলকাতা ইসকনের লিগ্যাল অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর অনন্ত ভগবান দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় ইসকন কলকাতা মন্দির অর্থাৎ ৩জি, অ্যালবার্ট রোড থেকে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এ জে সি বোস রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহরু রোড, আউটরাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পৌঁছবে রথ। সেখানে ২৩ জুলাই পর্যন্ত চলবে জগন্নাথ মহামেলা। কলকাতার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের বিপরীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসবে এই মেলা। এ বছরের মহামেলার অন্যতম আকর্ষণ হল, গুণ্ডিচা মন্দিরের মনোরম প্রতিরূপ, যা তিরুপতির শ্রী বালাজি মন্দিরের স্থাপত্যশৈলীর আদলে নির্মিত হচ্ছে। বিকাল ৩:৩০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খিচুড়ি মহাপ্রসাদ পরিবেশন হবে।  উলটো রথ ২৪ জুলাই। সেদিন দুপুর ১২টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আউটরাম রোড, জওহরলাল নেহেরু রোড, এসপ্ল্যানেড ক্রসিং, এ জে সি বোস রোড, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং স্ট্রিট, ইসকন কলকাতা মন্দির, মৌলালি ক্রসিং, ফিলিপ্স মোড়, আনন্দ পালিত, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিটে পৌঁছবে রথ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ