Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নবান্নে ঢুকে আচমকাই অর্থদপ্তরে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

নবান্নে ঢুকে আচমকাই অর্থদপ্তরে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
  • ৩ জুন, ২০২৫ ১৪:০৬
Prefer us on Google

আজ, মঙ্গলবার নবান্নে ঢুকেই দুপুর ১২ টা নাগাদ হঠাৎ অর্থদপ্তরে (নবান্নের ১২ তলা) পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন অফিসার-কর্মীদের সঙ্গে। কাজকর্ম কেমন চলছে জানতে চান। কিছু অফিসার ছবি তোলার অনুরোধ জানালে, খোশ মেজাজেই সেই অনুমতি দেন মুখ্যমন্ত্রী। খবর পেয়েই নিজের ঘর থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অর্থসচিব প্রভাত মিশ্র। প্রায় পাঁচ থেকে সাত মিনিট অর্থদপ্তরে কাটিয়ে নিজের ১৪ তলার অফিসে চলে যান মুখ্যমন্ত্রী। সাধারণত, সরাসরি নিজের অফিসে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ, মঙ্গলবার তার ব্যতিক্রম হয়েছে। এর আগেও মুখ্যমন্ত্রী হঠাৎ করে ভূমিদপ্তর, অর্থদপ্তরের কাজ কর্ম দেখতে আচমকাই পরিদর্শনে গিয়েছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ