আজ, বৃহস্পতিবার তৃতীয়াতে খুলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের প্রফুল্ল দ্বার। ১ নম্বর প্ল্যাটফর্মের পাশে স্টেশনে এই প্রবেশ ও বাহিরের পথ আজ থেকেই খুলে যাবে। ব্যস্ততম এই স্টেশনে দুর্গাপুজোর মুখে যাত্রীদের প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। সঙ্গে আজ, বৃহস্পতিবার খুলবে এই দ্বার লাগোয়া চারটি টিকিট বুকিং কাউন্টার। পাশাপাশি দমদম স্টেশনে এদিন খুলছে বাড়তি তিনটি টিকিট বুকিং কাউন্টার।



