Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইএলআই কর্মসূচির রূপরেখা তৈরিতে হিমশিম খাচ্ছে কেন্দ্র

কেন্দ্রীয় সরকারি কর্মসূচির সম্পূর্ণ রূপরেখা তৈরি করতে এখনও হিমশিম খাচ্ছে কেন্দ্র। এই পরিস্থিতিতে কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ ভাতা প্রদান কর্মসূচির (ইএলআই) ব্যাপারে সরাসরি রাজ্য সরকারগুলির দ্বারস্থ হচ্ছে শ্রমমন্ত্রক।

ইএলআই কর্মসূচির রূপরেখা তৈরিতে হিমশিম খাচ্ছে কেন্দ্র
  • ১৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মসূচির সম্পূর্ণ রূপরেখা তৈরি করতে এখনও হিমশিম খাচ্ছে কেন্দ্র। এই পরিস্থিতিতে কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ ভাতা প্রদান কর্মসূচির (ইএলআই) ব্যাপারে সরাসরি রাজ্য সরকারগুলির দ্বারস্থ হচ্ছে শ্রমমন্ত্রক। সোমবারই এই সংক্রান্ত ইস্যুতে বিভিন্ন রাজ্যের শ্রমমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এবার এই ব্যাপারে সচিব পর্যায়ের বৈঠকের তোড়জোড় শুরু করছে শ্রমমন্ত্রক। তবে তা ভার্চুয়াল মাধ্যমে নয়। সচিব পর্যায়ের বৈঠকে বিভিন্ন রাজ্যের শ্রম আধিকারিকদের সঙ্গে মুখোমুখিই বসতে চাইছেন মন্ত্রী। সেইমতোই নেওয়া হচ্ছে উদ্যোগ। মঙ্গলবার শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। সোমবারের বৈঠকে বিভিন্ন রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে মনসুখ মাণ্ডব্য সরাসরি আবেদন করে বলেছেন, ইএলআই স্কিম নিয়ে তাঁরা যেন সংবাদমাধ্যমে কিংবা সভা-সমাবেশে সরাসরি প্রচার করেন। কোনও একটি কেন্দ্রীয় সরকারি কর্মসূচি নিয়ে অতীতে এতটা তৎপরতা দেখা যায়নি। এর থেকেই স্পষ্ট যে, ইএলআই স্কিম নিয়ে সঠিক গাইডলাইনস তৈরি করতে এখনও অথৈ জলে পড়ে রয়েছে মোদি সরকার। সম্প্রতি এর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই কর্মসূচির বাস্তবায়নের জন্য বরাদ্দ হয়েছে প্রায় এক লক্ষ কোটি টাকা। ইতিমধ্যেই মোদি সরকার ঘোষণা করেছে যে, ইএলআই স্কিমের মাধ্যমে দু’বছরে প্রায় সাড়ে তিন কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ