নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শ্রম কোড আইন কার্যকর হতেই পিছনের সারিতে চলে গিয়েছে ইপিএফ-এর এটিএম কার্ড এবং ইউপিআই পরিষেবা। ইতিপূর্বে এই ব্যাপারে একাধিক গালভরা ঘোষণা করেছিল কেন্দ্রের মোদি সরকার। কোটি কোটি ইপিএফ গ্রাহককে নির্দিষ্ট মর্মে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু এই বিষয়ে আর কোনওরকম উচ্চবাচ্য করছে না কেন্দ্রের বিজেপি সরকার। বরং সব নজর ঘুরিয়ে দেওয়া হয়েছে সদ্য কার্যকর চার শ্রম কোড আইনের দিকেই। এর আগে শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে দাবি করা হয়েছিল, চলতি বছরের শেষ কিংবা নতুন বছরের একেবারে গোড়ায় ইপিএফের ওই দু’টি পরিষেবা চালু করা হবে। যদিও সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই ব্যাপারে কাজের উল্লেখযোগ্য অগ্রগতিই হয়নি। কারণ পরিকাঠামোগত জটিলতার কারণে এই বিষয়ে বিশেষ অগ্রসরই হতে পারেনি মন্ত্রক।



