Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে সেরা কুণ্ডু কলোনির স্বাস্থ্য কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পে সেরা তকমা পেল বালুরঘাট পুরসভার কুণ্ডু কলোনি আরবান প্রাইমারি হেলথ সেন্টার।

রাজ্যে সেরা কুণ্ডু কলোনির স্বাস্থ্য কেন্দ্র
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পে সেরা তকমা পেল বালুরঘাট পুরসভার কুণ্ডু কলোনি আরবান প্রাইমারি হেলথ সেন্টার। কেন্দ্রীয় সরকারের কোয়ালিটি সুপারভাইজারি কমিটি বিভিন্ন বিষয় খতিয়ে দেখে এই স্বাস্থ্য কেন্দ্রকে রাজ্যের মধ্যে সেরা ঘোষণা করেছে। রাজ্যের মধ্যে ৯৭ শতাংশ নম্বর পেয়েছে এই স্বাস্থ্য কেন্দ্র। এজন্য আয়ুষ্মান আরোগ্য মন্দির পুরস্কার দেওয়া হচ্ছে। শুক্রবার এনিয়ে বালুরঘাট পুরসভাকে একটি শংসাপত্র দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যে সেরার তকমায় খুশি এই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স এবং কর্মীরা। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পে কুণ্ডু কলোনির এই স্বাস্থ্য কেন্দ্র ৯৭ শতাংশ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। আজ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এর আগেও আমাদের সাহেব কাছারি উপস্বাস্থ্য কেন্দ্র সেরা হয়েছিল। এই স্বাস্থ্য কেন্দ্র পুরসভার অধীনে হলেও হাসপাতালের মতো সমস্ত রকম পরিষেবা রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রে বেড থেকে শুরু করে অত্যাধুনিক চিকিৎসার যাবতীয় সরঞ্জাম রয়েছে। সম্প্রতি উন্নতমানের ল্যাব খোলা হয়েছে। যেখানে নানা ধরনের রক্ত পরীক্ষা হয়। ফলে পরিষেবার দিক থেকে কোনো খামতি নেই এই স্বাস্থ্য কেন্দ্রে। ২০২৫ সালে স্বাস্থ্য মন্ত্রকের একটি বিশেষ টিম চিকিৎসা পরিষেবা, পরিচ্ছন্নতা, পরিকাঠামো সহ নানা দিক খতিয়ে দেখে এই মূল্যায়ন করেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ