Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

ডিম ও সয়াবিনের সেরা রেসিপি!

ডিম ও সয়াবিনের স্বাস্থ্যকর রেসিপি জানুন। সিনিয়র ডায়েটিশিয়ান শতভিষা বসুর পরামর্শে তৈরি করুন সুস্বাদু ও পুষ্টিকর খাবার। বিস্তারিত পড়ুন।

ডিম ও সয়াবিনের সেরা রেসিপি!
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পরামর্শে নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান শতভিষা বসু।

Advertisement

সবার প্রিয় ডিম ভাপা (দু’জনের)
উপকরণ: ডিম ২টি, ঈষদুষ্ণ জল বা আধ কাপ পাতলা দুধ, স্বাদ অনুসারে লবণ, এক চিমটি গোলমরিচের গুঁড়ো, আদার রস ৪ থেকে ৫ ফোঁটা (হজমে সহায়ক, ইচ্ছানুযায়ী), আধ চা-চামচ ঘি।
প্রণালী: পাত্রে ডিম দু’টি ভেঙে নিন। আলতো করে নাড়ুন। ঈষদুষ্ণ জল বা পাতলা দুধ মিশিয়ে দিন। দিন লবণ, এক চিমটি গোলমরিচের গুঁড়ো ও কয়েক ফোঁটা আদার রস। এবার ভাপ দেওয়ার উপযোগী বাটিতে ঢেলে, পাত্রের মুখ ঢাকনা বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকুন, যাতে ভাপের জল ভিতরে না পড়ে। এবার মাঝারি আঁচে ১২–১৫ মিনিট জলের ভাপে রান্না করুন। 
কাঁটা চামচ ঢুকিয়ে যদি দেখেনচামচের কাঁটা পরিষ্কার হয়ে বেরিয়ে এল, বুঝবেন ডিম ভাপা তৈরি। এবার সামান্য ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
স্বাস্থ্যগুণ: ১. কম তেল ও কম মশলা থাকায় পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ পড়ে না। ২. ডিমের স্বাভাবিক পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে। 
৩. দুর্বলতা, ক্ষুধামন্দা বা অসুস্থতায় উপকারী। ছোটদেরও খুব প্রিয়।
স্বাদ ফেরান চিলি সয়াবিনে 
জল গরম করে অল্প লবণ দিয়ে ৫-৭ মিনিট সয়াবিন ফোটান। নরম হলে নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। ভিতরের অতিরিক্ত জল বের করে নিন। কৃত্রিম স্যসের বিকল্প হিসেবে মিক্সিতে ২টি টম্যাটো এবং ১টি কাঁচা লঙ্কা বেটে মসৃণ পিউরি বানান। তেল গরম করে কিছুটা কুচানো রসুন, আদা ও কাঁচা লঙ্কা দিন। হালকা নাড়াচাড়া করে কাটা পেঁয়াজ, সবুজ ক্যাপসিকাম এবং লাল-হলুদ বেলপেপার দিন। মাঝারি আঁচে ২-৩ মিনিট নাড়ুন। টম্যাটো পিউরি কড়াইতে ঢালুন। স্বাদমতো লবণ, কাশ্মীরি লঙ্কা এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে কষান। মশলা একটু ঘন হলে বাকি ১টি চম্যাটো এবং সিদ্ধ সয়াবিনগুলো দিন। সামান্য জল দিয়ে ৩-৪ মিনিট মাঝারি আঁচে রান্না হতে দিন। গ্রেভি ঘন ও মাখা মাখা হলে লেবুর রস ও সামান্য মধু দিন। শেষে তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। 
লিখেছেন সুপ্রিয় নায়েক

Advertisement
সম্পর্কিত সংবাদ