উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। নতুন করে কোনও নিম্নচাপ আপাতত সৃষ্টি হয়নি। তাই শহর থেকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কমেছে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আপাতত চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহরে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় বেড়েছে গরম। অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরে হাল্কা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আজ, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



