Bartaman Logo
৯ জুন, ২০২৬

প্রথমবার পূর্ণশক্তি নিয়ে তামিলনাড়ুর  নির্বাচনী লড়াইতে সুপারস্টার থলপতি বিজয়ের দল, দুটি আসনে লড়বেন অভিনেতা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার থলপতি বিজয়। দু’বছর আগে তিনি তৈরি করেন নিজের রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগাম বা টিভিকে।

প্রথমবার পূর্ণশক্তি নিয়ে তামিলনাড়ুর  নির্বাচনী লড়াইতে সুপারস্টার থলপতি বিজয়ের দল, দুটি আসনে লড়বেন অভিনেতা
  • ২৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

চেন্নাই, ২৯ মার্চ: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার থলপতি বিজয়। দু’বছর আগে তিনি তৈরি করেন নিজের রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগাম বা টিভিকে। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে পূর্ণ শক্তি নিয়ে রাজ্য দখলের লড়াইতে নামছে। বিজয় নিজে ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি তামিলনাড়ুর জনগণকে এই নির্বাচনে টিভিকেকে একটি সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন। বিজয় যে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পেরাম্বুর এবং ত্রিচি পূর্ব  দুটি কেন্দ্রই বর্তমান শাসক দল ডিএমকের দখলে রয়েছে। তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনে ২৩শে এপ্রিল এক দফায় ভোটগ্রহণ হবে। ২৩৪ আসনেই প্রার্থীর নাম ঘোষণা করল বিজয়ের দল। 

Advertisement

বিজয় প্রার্থী তালিকা ঘোষণা করে জানান, এটি শুধু প্রার্থীদের নাম ঘোষণা নয়। এটি জনগণের রক্ষকদের নাম ঘোষণা। টিভিকের প্রার্থীরা সাধারণ পরিবার থেকে এসেছেন; তাঁরা প্রভাবশালী নন বলে বিজয় দাবী করেন।  দক্ষিণের এই অভিনেতা-রাজনীতিবিদ একটি মাদকমুক্ত তামিলনাড়ু, ২৯ বছর বয়সের পর চাকরি না পাওয়া ব্যক্তিদের জন্য মাসিক সহায়তা এবং সরকারি চাকরির নিয়োগে স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
টিভিকে-র ভিএস বাবু কোলাথুরে ডিএমকে নেতা ও মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বিরুদ্ধে লড়বেন। উপ-মুখ্যমন্ত্রী ও এমকে স্ট্যালিনের ছেলে উদয়ানিধি স্ট্যালিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন টিভিকে-তে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস নেতা সেলভাম। টিভিকে-র সাধারণ সম্পাদক আধব অর্জুন ভিলিভাক্কাম থেকে দলের প্রার্থী হয়েছেন। 

সম্পর্কিত সংবাদ