Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

টেক্সাসে বন্যা: মৃত বেড়ে ১০০

বন্যায় বিধ্বস্ত আমেরিকার টেক্সাস। পরিস্থিতি রীতিমতো শোচনীয় হয়ে উঠেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০০। এরমধ্যে ২৮ জনই শিশু। এখনও নিখোঁজ অনেকে। প্রশাসনের অনুমান, তাদের জীবিত ফেরার আশা ক্ষীণ।

টেক্সাসে বন্যা: মৃত বেড়ে ১০০
  • ৮ জুলাই, ২০২৫ ১০:০৭
Prefer us on Google

টেক্সাস: বন্যায় বিধ্বস্ত আমেরিকার টেক্সাস। পরিস্থিতি রীতিমতো শোচনীয় হয়ে উঠেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০০। এরমধ্যে ২৮ জনই শিশু।  এখনও নিখোঁজ অনেকে। প্রশাসনের অনুমান, তাদের জীবিত ফেরার আশা ক্ষীণ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা।  গত ৪ জুলাই আচমকা হড়পা বান নামে টেক্সাসের গুয়াদালুপে নদীতে। কয়েক মিনিটের মধ্যে অস্বাভাবিক বেড়ে যায় নদীর জল। পরিস্থিতি এত দ্রুত বদলায়, কিছু ব্যবস্থা করার আগেই ভেসে যায় অনেকে। এইসময় বেশ কয়েকটি সামার ক্যাম্প চলছিল ওই নদীর ধারে। জলের তোড়ে ভেসে যায় বহু পড়ুয়া। ক্রমেই বদলাতে থাকে গোটা শহরের পরিস্থিতি। চারদিক জলে থই থই। সেইসঙ্গে নাগাড়ে বৃষ্টি। এসবের মধ্যেই চলছে উদ্ধারকাজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে সবদিক সামলানোর চেষ্টা চলছে। তবে বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও কঠিন হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে, স্থানীয় প্রশাসনের দাবি মেনে টেক্সাসে বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে হোয়াইট হাউস। বন্যা বিধ্বস্ত এলাকায় যেতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ