Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দু’ধাপে হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপ

আগামী বছর টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি। তা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত আইসিসি’র কর্তারা। তাঁরা চাইছেন, ইউরোপে আরও বেশি করে ক্রিকেটের প্রসার ঘটাতে।

দু’ধাপে হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপ
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিঙ্গাপুর: আগামী বছর টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি। তা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত আইসিসি’র কর্তারা। তাঁরা চাইছেন, ইউরোপে আরও বেশি করে ক্রিকেটের প্রসার ঘটাতে। তাই টি-২০ বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা শুরু হয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে খেলবে ২০টি দল। পরের বিশ্বকাপে সংখ্যাটা বাড়িয়ে ২৪ করা হতে পারে। এই ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে সিঙ্গাপুরে আইসিসি’র বার্ষিক সাধারণ সভায়, যা শুরু বৃহস্পতিবার। চলবে চারদিন ধরে। 

Advertisement

শুধু টি-২০ নয়, টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপেও খোলনলচে বদলের সম্ভাবনা প্রবল। এই আসরকে দু’ভাগে ভাঙতে চাইছে আইসিসি। তাতে লড়াই যেমন হবে তূল্যমূল্য, তেমনি রোজগারও বাড়বে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সঙ্গে ভারতকে নিয়ে হবে একটি ভাগ। অন্য অংশে থাকবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, জিম্বাবোয়ের মতো দলগুলি। আসলে বর্তমানে যে কাঠামোয় টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়, তাতে খেলে ন’টি দল। কিন্তু সবাই সবার বিরুদ্ধে খেলে না। তাছাড়া ক্রিকেটের মানও সমান নয়। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বহুদিন ধরেই খেলছে না ভারত। আগামী দিনে এই জটিলতা বাড়বে বইকি কমবে না। তাই জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি পাকিস্তানকে একঘরে করতে মরিয়া। এদিকে, গত টি-২০ বিশ্বকাপে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল আমেরিকার বিরুদ্ধে। তাই ডোনাল্ড ট্রাম্পের দেশ নির্বাসিত হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ