Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারতে পথ চলা শুরু টেসলার

ভারতে পথ চলা শুরু হল এলন মাস্কের গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলার। মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে দেশের প্রথম শোরুম চালু করল সংস্থাটি।

ভারতে পথ চলা শুরু টেসলার
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভারতে পথ চলা শুরু হল এলন মাস্কের গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলার। মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে দেশের প্রথম শোরুম চালু করল সংস্থাটি। এদিন শোরুমের উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ভারতের বাজার ধরতে ওয়াই মডেলের দু’ধরনের বৈদ্যুতিক গাড়ি এনেছে মাস্কের সংস্থা। মডেল দু’টি হল, লং রেঞ্জ আরডব্লুডি এবং লং রেঞ্জ এডব্লুডি। ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকা থেকে যার দাম শুরু হচ্ছে। ভারতের টেসলার কোনও কারখানা নেই। তাদের গাড়ির ক্ষেত্রেও৭০-১০০ শতাংশ শুল্ক বসবে। মূলত চীনের সাংহাই থেকে মুম্বইয়ে গাড়িগুলি আমদানি করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, গাড়ি বিক্রি শুরু হলে টেসলার অন্যতম বাজার হয়ে উঠতে পারে ভারত। টেসলাকে নিয়ে মানুষের ব্যাপক উৎসাহ রয়েছে। মুম্বইয়ের পর দিল্লিতে দ্বিতীয় শোরুম খুলতে চলেছে মাস্কের সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ