Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জম্মু ও কাশ্মীরের কুলগামে চলছে সেনার 'অপারেশন আখাল', নিকেশ এক জঙ্গি

ভূ-স্বর্গে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি। কুলগামে শুক্রবার রাত থেকে চলা নিরাপত্তা বাহিনীর অভিযান ‘অপারেশন আখাল’ এর আওতায় এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে সেনা।

জম্মু ও কাশ্মীরের কুলগামে চলছে সেনার 'অপারেশন আখাল', নিকেশ এক জঙ্গি
  • ২ আগস্ট, ২০২৫ ০৯:০৮
Prefer us on Google

২ আগষ্ট, শ্রীনগর: ভূ-স্বর্গে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি। কুলগামে শুক্রবার রাত থেকে চলা নিরাপত্তা বাহিনীর অভিযান ‘অপারেশন আখাল’ এর আওতায় এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে সেনা।

Advertisement

জম্মু ও কাশ্মীর পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের আখাল জেলার বনাঞ্চলে একাধিক জঙ্গি উপস্থিতির খবর পেয়েই শুক্রবার তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ধরে শুরু হয় তল্লাশি অভিযান। এরইমধ্যে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করলে, শুরু হয় এনকাউন্টার। শনিবার সকালে জানা যায়, বাহিনীর গুলিতে খতম হয়েছে এক জঙ্গি। তার বন্দুকও মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। আপাতত, সকালেও ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাঠানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও।

উল্লেখ্য, এর আগে ৩০ জুলাইও গুলি চলে ভূস্বর্গে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে বাহিনী। খতম করা হয় দুই জঙ্গিকেও। প্রাথমিক ভাবে অনুমান, ওই দুই জঙ্গি লস্কর-ই-তোইবার সদস্য ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ