Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬

কাঠুয়ায় তিনজনের দেহ উদ্ধার, জঙ্গি হানার অভিযোগ বিজেপির

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিন জন। তিনদিন পর জলাশয়ের পাশ উদ্ধার হল তাঁদের মৃতদেহ। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার ঘটনায় জঙ্গিদের দিকে আঙুল উঠেছে।

কাঠুয়ায় তিনজনের দেহ উদ্ধার,  জঙ্গি হানার অভিযোগ বিজেপির
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিন জন। তিনদিন পর জলাশয়ের পাশ উদ্ধার হল তাঁদের মৃতদেহ। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার ঘটনায় জঙ্গিদের দিকে আঙুল উঠেছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম যোগেশ সিং, দর্শন সিং ও বরুণ সিং। এর মধ্যে বরুণের বয়স ১৪ বছর। প্রত্যেকই কাঠুয়ার বিল্লাওয়ারের বাসিন্দা। গত বুধবার সন্ধ্যায় ওই ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর সন্ধান মেলেনি। খবর পেয়ে এলাকায় তল্লাশি শুরু করে সেনা ও পুলিস। কিন্তু কারও খোঁজ মেলেনি। 

Advertisement

নিখোঁজদের মধ্যে একজন পরদিন বাড়িতে ফোন করে জানিয়েছিলেন, তাঁরা বাড়ি ফেরার সময় জঙ্গলের মধ্যে পথ হারিয়েছেন। এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জঙ্গলের মধ্যে তিনজনকে খুঁজে বের করতে ড্রোনের সাহায্য নেয় নিরাপত্তা বাহিনী। আর তাতেই লোহাই মালহার এলাকার একটি জলাশয়ের পাশে তিনজনের দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্টভাবে কিন্তু জানা যাবে।
কিন্তু জঙ্গিদের হাতেই তিনজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। কাঠুয়ার ওই এলাকা এমনিতেই জঙ্গি অধ্যুষিত বলে পরিচিত। গত মাসেই এলাকা থেকে দুজন সাধারণ মানুষের দেহ উদ্ধার হয়েছিল। বিজেপির মুখপাত্র আর এস পাঠানিয়া জানিয়েছেন, জঙ্গিরা ঠান্ডা মাথায় তিনজনকে খুন করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ