Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ভয়াবহ অভিজ্ঞতা নোরার

‘বেঁচে রয়েছি, এটাই বড় কথা’, বললেন অভিনেত্রী নোরা ফাতেহি। শনিবার বিকেলে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে মুম্বইয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল নোরাকে।

ভয়াবহ অভিজ্ঞতা নোরার
  • ২২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 ‘বেঁচে রয়েছি, এটাই বড় কথা’, বললেন অভিনেত্রী নোরা ফাতেহি। শনিবার বিকেলে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে মুম্বইয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল নোরাকে। যদিও পেশাদারিত্বের কথা ভেবে সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দেন নোরা। প্রখ্যাত ডিজে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করেন নায়িকা। রবিবার দুর্ঘটনার কথা শেয়ার করলেন নোরা। বললেন, ‘বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলাম। গাড়ির জানলায় আমার মাথা ঠুকে যায়। আমি জীবিত রয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। এই ঘটনার পরিণতি আরও খারাপ হতে পারত।’ দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে নোরার গাড়িটি। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিকে, যে গাড়িটি নোরার গাড়িকে ধাক্কা মেরেছে, সেটির চালককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে খবর, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল অভিযুক্ত। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে নোরার গাড়িকে। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ