Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরে পুণ্যার্থীদের জন্য রাস্তার উপর ছাউনি, স্টেশন এলাকায় জল

তারকেশ্বরে শ্রাবণী মেলায় যোগ দিতে গিয়ে গত সোমবার প্রবল রোদে সমস্যায় পড়েছিলেন পুণ্যার্থীরা। এবার পুণ্যার্থীদের জন্য রাস্তার উপর ছাউনির ব্যবস্থা করল প্রশাসন।

তারকেশ্বরে পুণ্যার্থীদের জন্য রাস্তার উপর ছাউনি, স্টেশন এলাকায় জল
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা তারকেশ্বর: তারকেশ্বরে শ্রাবণী মেলায় যোগ দিতে গিয়ে গত সোমবার প্রবল রোদে সমস্যায় পড়েছিলেন পুণ্যার্থীরা। এবার পুণ্যার্থীদের জন্য রাস্তার উপর ছাউনির ব্যবস্থা করল প্রশাসন। 

Advertisement

প্রতিবছর পূণ্যার্থী সংখ্যা বাড়ছে তারকেশ্বরে। মানুষকে সুষ্ঠুভাবে শিবের মাথায় জল ঢালার জন্য একাধিক ব্যবস্থা করেছে প্রশাসন। কয়েকদিন আগে অপ্রতুল পানীয় জল ও পর্যাপ্ত শৌচালয় না থাকায় রেলের বিরুদ্ধে অভিযোগ করেন বিধায়ক রামেন্দু সিংহ রায়। এবার এই এলাকায় জলের ব্যবস্থা করল তারকেশ্বর পুরসভা।
প্রতিবছর শ্রাবণ মাসের সোমবার পুণ্যার্থীরা বৃষ্টির মধ্যে বৈদ্যবাটি থেকে পায়ে হেঁটে তারকেশ্বর আসে। গরম তেমন থাকে না বলে কষ্ট কম হয়। তবে গত সোমবার বৃষ্টির দেখা মেলেনি। পাল্লা দিয়ে বেড়েছিল গরম। তার ফলে প্রবল সমস্যায় পড়েন ভক্তরা। তাঁদের সুবিধার জন্য চলতি সপ্তাহে তারকেশ্বর বাজিতপুর মোড় থেকে থানা পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তার উপর সবুজ চটের ছাউনি দেওয়ার ব্যবস্থা করল প্রশাসন। এছাড়া ঢোকা ও বেরনোর রাস্তার কিছু পরিবর্তন করেছে। এর ফলে বছরভর যে রাস্তা দিয়ে তীর্থযাত্রীরা যাতায়াত করেন সেই রাস্তায় থাকা ব্যবসায়ীরা পড়েছেন সমস্যায়। এর পাশাপাশি বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রশাসন শতাধিক জলসত্র তৈরি করেছে। স্থায়ীর পাশাপাশি হয়েছে একাধিক অস্থায়ী শৌচালয়। আজ, সোমবার কয়েক লক্ষ পুণ্যার্থী আগমনের সম্ভাবনা। তবে তীর্থযাত্রীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনরকম খামতি রাখা হয়নি বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ