Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসায় আইএনটিটিইউসির অফিস থেকে সরকারি ত্রাণের ত্রিপল উদ্ধার ঘিরে উত্তেজনা

কাঁকসায় আইএনটিটিইউসির অফিস থেকে সরকারি ত্রাণের ২৫০ ত্রিপল উদ্ধার হয়েছে। বিজেপির বিক্ষোভে উত্তেজনা, শিবদাস মণ্ডল আটক। বিস্তারিত পড়ুন।

কাঁকসায় আইএনটিটিইউসির অফিস থেকে সরকারি ত্রাণের ত্রিপল উদ্ধার ঘিরে উত্তেজনা
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: বুধবার কাঁকসার গোপালপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের এক দলীয় কার্যালয় থেকে সরকারি ত্রাণের ত্রিপল, মাছের খাবার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এলাকার তৃণমূল নেতা শিবদাস মণ্ডল সরকারি ত্রাণের ত্রিপল গরিব মানুষদের না দিয়ে নিজেদের কাছে রেখেছিল। তারপরেই শিবদাস মণ্ডলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। কাঁকসা থানার পুলিশ গিয়ে শিবদাসকে আটক করে থানায় নিয়ে যায়। সেই সময়ই শিবদাসকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান ও ডিম ছোড়া হয়।

Advertisement

বিজেপি নেতা রাজা মুখোপাধ্যায় বলেন, একটা ত্রিপলের জন্য গ্রামের সাধারণ মানুষ পঞ্চায়েতে গিয়েছে। আমরাও পঞ্চায়েত অফিসে গিয়েছিলাম। কিন্তু প্রধান, উপপ্রধানরা বলছে পঞ্চায়েতে কোনো ত্রিপল নেই। আমরা খবর পাই আইএনটিটিইউসির এই অফিসে প্রায় ২৫০ ত্রিপল মজুত রয়েছে। আমরা ত্রিপলগুলি উদ্ধার করেছি। নিয়ম মেনে এই ত্রিপল পঞ্চায়েতে জমা করব। পরে বুথে বুথে যার প্রয়োজন, তার হাতে এই ত্রিপল তুলে দেওয়া হবে। তিনি জানান, পাশের আর একটি অফিস থেকে মাছের খাবার উদ্ধার হয়েছে। কৃষিদপ্তরে সেই খাবার জমা দেওয়া হবে। এদিন বিক্ষুব্ধরা ওই নেতার শাস্তির দাবিতে সরব হন। এদিন গোপালপুর পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তির বাড়িতেও বিক্ষোভ দেখানো হয়। হামলাও করা হয় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিন বাড়ি থেকে পুলিশ শিবদাসকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশের বাধা এড়িয়ে ডিম ছোড়া হয়। মারধোরও করা হয়। বিষয়টি নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত বলেন, বিলি করার জন্যই হয়ত তিনি ত্রিপলগুলি রেখেছিলেন।  উদ্ধার হওয়া মাছের খাবার।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ