Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টানটান উত্তেজনা, শেষ হাসি হাসলেন শুভমানরা, মুম্বইকে ৩ উইকেটে হারাল গুজরাত

বৃষ্টির জেরে টানটান উত্তেজনা মুম্বই বনাম গুজরাতের ম্যাচে। তবে শত বাধা টপকেও জয়ের হাসি হাসল গুজরাত টাইটান্সই

টানটান উত্তেজনা, শেষ হাসি হাসলেন শুভমানরা, মুম্বইকে ৩ উইকেটে হারাল গুজরাত
  • ৭ মে, ২০২৫ ০১:০৫
Prefer us on Google

মুম্বই, ৭ মে: বৃষ্টির জেরে টানটান উত্তেজনা মুম্বই বনাম গুজরাতের ম্যাচে। তবে শত বাধা টপকেও জয়ের হাসি হাসল গুজরাত টাইটান্সই। আইপিএলের চলতি সিজনের প্লে অফে ওঠার রাস্তা সামান্য কঠিন হল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। আজ, মঙ্গলবার ঘরের মাঠ ওয়াংখেড়েতে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক শুভমান গিল। ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় মুম্বই। রিকেলটন মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফেরেন। রোহিত শর্মা আউট হন ৭ রানে। একসময় মাত্র ২৬ রানে মুম্বইয়ের দু’টি উইকেট পড়ে যায়। এই পরিস্থিতিতে রাশ ধরেন উইল জ্যাকস ও সূর্যকুমার যাদব। ৩৫ বলে ৫৩ রান করেন জ্যাকস। অন্যদিকে, সূর্যকুমার ২৪ বলে ৩৫ রান তোলেন। এই দু’জন ফিরে যাওয়ার পরে ধস নামে মুম্বইয়ের ব্যাটিং অর্ডারে। আট নম্বরে নামা করবিন বস (২৭) ছাড়া আর কেউ ১০ রানের গণ্ডি টপকাতে পারেননি।

Advertisement

গুজরাতের সামনে ১৫৬ রানের লক্ষ্য রাখেন হার্দিকরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাতের। মাত্র ৫ রান করে ডাগআউটে ফেরেন সাই সুদর্শন। দলের হয়ে হাল ধরেন জস বাটলার(৩০) ও অধিনায়ক শুভমান গিল(৪৩)। তবে মুম্বইয়ের বোলিংয়ের দাপটে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে গুজরাত। তার সঙ্গে বারবার বৃষ্টির জেরে এদিনের ম্যাচ প্রায় পণ্ড হতেই বসেছিল। দ্বিতীয়বার বৃষ্টি থামতে ১২টা ২৫ মিনিট নাগাদ শুরু হয় ম্যাচ। ডিএলএস অনুযায়ী গুজরাতের সামনে টার্গেট দাঁড়ায় ১৪৭। ১ ওভার কমে হয় ১৯। দীপক চাহারের হাতে শেষ ওভারে বল থাকলেও গুজরাতের লোয়ার ব্যাটিং অর্ডার চাপের মুখে ম্যাচ বের করে নেয়। ৩ উইকেটে মুম্বইকে হারায় গুজরাত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ