Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

জমা পড়ল না দরপত্র, অন্ধকারে আইএসএল

দিনভর অপেক্ষাই সার। খাতা খোলারই সুযোগ এল না। ভারতীয় ফুটবলের কমার্শিয়াল পার্টনার হতে কোনও কোম্পানিই আগ্রহ দেখায়নি। যার ফলে বিশবাঁও জলে আইএসএল।

জমা পড়ল না দরপত্র, অন্ধকারে আইএসএল
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনভর অপেক্ষাই সার। খাতা খোলারই সুযোগ এল না। ভারতীয় ফুটবলের কমার্শিয়াল পার্টনার হতে কোনও কোম্পানিই আগ্রহ দেখায়নি। যার ফলে বিশবাঁও জলে আইএসএল। সুপার কাপের পর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎও অন্ধকারে। কমার্শিয়াল পার্টনার বেছে নিতে দরপত্র আহ্বান করেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। শুক্রবার, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও কোনও বিড পেপার জমা পড়েনি। ঠুঁটো জগন্নাথ ফেডারেশন কর্তাদের মুখে কুলুপ। ঘোর অনিশ্চিয়তার আবহে অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিল মোহন বাগান। বিবৃতি দিয়ে তা জানিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। মোহন বাগান সভাপতি দেবাশিস দত্তের মন্তব্য, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিশাল অর্থ ইনভেস্ট করে ফুটবল দল গড়া হয়েছে। অথচ বাকি মরশুমে বল গড়ানোই অনিশ্চিত।’ তবে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘আমরা এখনও আশাবাদী। ফুটবল থেমে থাকতে পারে না। দেরিতে হলেও সমস্যা মিটবে।’ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলিও হতাশ। এফএসডিএল সরে দাঁড়ালে অনেকেই দল তুলে নিতে পারে।

Advertisement

বার্ষিক ৫০ কোটির চুক্তিতে রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে চুক্তিবদ্ধ হয় ফেডারেশন। আইএসএল পরিচালনার দায়িত্বে ছিল এফএসডিএল। নতুন টার্মশিট সই করা নিয়েই যাবতীয় সমস্যার সূত্রপাত।

Advertisement
সম্পর্কিত সংবাদ