Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোনাল্ডোর সঙ্গে কোনও সমস্যা ছিল না, জানালেন টেন হ্যাগ

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় ইনিংসটা মোটেই সুখকর হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মাত্র দেড় বছরেই ক্লাব ছাড়েন পর্তুগিজ মহাতারকা।

রোনাল্ডোর সঙ্গে কোনও সমস্যা ছিল না, জানালেন টেন হ্যাগ
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

মিউনিখ: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় ইনিংসটা মোটেই সুখকর হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মাত্র দেড় বছরেই ক্লাব ছাড়েন পর্তুগিজ মহাতারকা। আর তার নেপথ্যে তৎকালীন কোচ এরিক টেন হ্যাগের হাত রয়েছে বলেই মত ফুটবল অনুরাগীদের। ২০২১-২২ মরশুমের শেষ পর্বে দু’জনের সম্পর্ক রীতিমতো তলানিতে ঠেকে। এমনকী, বেশ কয়েকটি ম্যাচে পর্তুগিজ মহাতারকাকে বেঞ্চে রেখেই দল গড়েন ডাচ কোচ। ম্যান ইউ ছাড়ার পর টেন হ্যাগের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন রোনাল্ডো। প্রাক্তন ম্যান ইউ কোচ অবশ্য সিআরসেভেনের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন বেয়ার লেভারকুসেনের দায়িত্বে। এক সাক্ষাৎকারে টেন হ্যাগ জানান, ‘রোনাল্ডোর সঙ্গে আমার কখনওই কোনও সমস্যা ছিল না। আমরা সকলেই দলের ভালোর জন্য চেষ্টা করতাম। তবে যেটা হয়েছে, সেটা অতীত। রোনাল্ডো দল ছাড়ার পরেও আমরা দু’টি ট্রফি জিতেছিলাম। সে-ও সৌদি লিগে ভালো ফুটবল খেলছে। ওর ভবিষ্যতের জন্য রইল শুভেচ্ছা।’

Advertisement

গতবার ডাচ কোচের হাত ধরে ২০২৪ সালে এফএ কাপ জেতে ম্যান ইউ। তবে নতুন মরশুমে দল ফের ব্যর্থ হতেই মাঝপথে ছাঁটাই হন টেন হ্যাগ। তাঁর পরিবর্তে দায়িত্ব নেন রুবেন আমোরিম। তবে প্রিমিয়ার লিগে ভালো ফল করতে ব্যর্থ রেড ডেভিলস। পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে শেষ করে তারা। এই প্রসঙ্গে ডাচ কোচের মন্তব্য, ‘ম্যান ইউ এখন এক পরিবর্তনের মধ্যে দিয়ে চলছে। নতুন করে তারা দল গড়ার চেষ্টা করছে। এই পর্বে কোচের উপর টিম ম্যানেজমেন্টের উপর ভরসা রাখতে হবে।’

সম্পর্কিত সংবাদ