Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিজি, মন্ত্রী ও বিধায়ক সহ দশ প্রাক্তনীর হাউস গার্ড প্রত্যাহার

রাজ্যে পালাবদলের পরই প্রাক্তন ডিজি তথা তৃণমূল এমপি রাজীব কুমার এবং প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা  মিলিয়ে মোট দশজনের বাড়ি থেকে হাউস গার্ড তুলে নিল লালবাজার।

ডিজি, মন্ত্রী ও বিধায়ক সহ দশ  প্রাক্তনীর হাউস গার্ড প্রত্যাহার
  • ১৮ মে, ২০২৬ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পরই প্রাক্তন ডিজি তথা তৃণমূল এমপি রাজীব কুমার এবং প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা  মিলিয়ে মোট দশজনের বাড়ি থেকে হাউস গার্ড তুলে নিল লালবাজার। শনিবার এক নির্দেশিকা মারফত তা জানানো হয়েছে। লালবাজারের যুক্তি, নির্দিষ্ট মাপকাঠির অতিরিক্ত নিরাপত্তাই প্রত্যাহার করা হয়েছে মাত্র। 

Advertisement

তৃণমূল জমানায় একাধিক নেতা-মন্ত্রী, বিধায়ক ও পুলিশকর্তা বাড়তি নিরাপত্তা পেতেন। বিপুল সংখ্যক পুলিশকর্মীর অপব্যবহার ঘটত তাঁদের ব্যক্তিগত প্রয়োজনে। এবার বিভিন্ন নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়কসহ ভিভিআইপি, ভিআইপিদের নিরাপত্তার মূল্যায়ন শুরু করেছে। তাতে দেখা যায়, সংশ্লিষ্ট সকলেই নির্দিষ্ট মাপকাঠির অতিরিক্ত নিরাপত্তা ‘এনজয়’ করছেন। 
প্রথম পদক্ষেপ হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মোতায়েন বাড়তি বা অপ্রয়োজনীয় নিরাপত্তা ছেঁটে দেয় লালবাজার। এরপর অন্যান্য প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ও নেতারা কী ধরনের নিরাপত্তা পান, তা খতিয়ে দেখা হয়। দেখা যায়, তাঁদের বাড়িতে অকারণেই একগাদা হাউস গার্ড নিযুক্ত! তারপর একটি তালিকা তৈরি করে অপ্রয়োজনীয় হাউস গার্ড তুলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই তালিকাতেই রয়েছে তৃণমূলের রাজীব কুমার, অরূপ বিশ্বাস, শোভন চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং আইনজীবী সৃঞ্জয় বসু, ভোটকুশলী প্রশান্ত কিশোর, প্রাক্তন ডিজি মনোজ মালব্য, ডিরেক্টর অব সিকিউরিটিজ পীযূষ পান্ডে প্রমুখ মোট দশজনের নাম। রাজীব ও কল্যাণ ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা পান। সেটি থাকছে। ডিজি পদে না-থাকায় হাউস গার্ড পাবেন না পীযূষ পান্ডে। অরূপ আর কোনো নিরাপত্তাই পাবেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ