ব্রেস ব্রিজ স্টেশন চত্বরে বস্তি উচ্ছেদের নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্রেস ব্রিজ রেল স্টেশন চত্বর থেকে বস্তি উচ্ছেদের নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২০ মে পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই  স্থগিতাদেশ জারি থাকবে বলে জানিয়েছেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। ওই এলাকায় বসবাসকারী প্রায় ৬ হাজার বস্তিবাসীর দায়ের করা মামলায় শুক্রবার বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য আরও জানিয়েছেন, ‘সংশ্লিষ্ট চত্বর থেকে আবেদনকারীকে উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট আইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে।’

Advertisement

গত ৯ মে পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই উচ্ছেদ নোটিসকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। অভিযোগ, পাবলিক প্রেমিসেস অ্যাক্ট, ১৯৭১-এর অধীনে বাধ্যতামূলক প্রক্রিয়া অনুসরণ না করে কর্তৃপক্ষ গণউচ্ছেদ অভিযান চালানোর চেষ্টা করছে। সেই মামলাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট।