শহর থেকে রাজ্য, শীতের আমেজ সর্বত্র। সক্রিয় উত্তুরে হাওয়া। সেই কারণে গোটা রাজ্যেই শীত পড়েছে। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আকাশ থাকবে পরিষ্কার। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



