Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে রাজ্যে বাড়ল তাপমাত্রা, শহর থেকে উধাও শীতের আমেজ

শ্রীলঙ্কায় তাণ্ডব দেখানোর পর দক্ষিণ ভারতের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়া।

ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে রাজ্যে বাড়ল তাপমাত্রা, শহর থেকে উধাও শীতের আমেজ
  • ৩০ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রীলঙ্কায় তাণ্ডব দেখানোর পর দক্ষিণ ভারতের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়া। যদিও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঘূর্ণিঝড়টির সম্ভবত ল্যান্ডফল হবে না। বঙ্গোপসাগরেই দুর্বল হয়ে শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি। যদিও তার প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর উপকূল এলাকায়। দিতওয়ার পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গে থমকে গিয়েছে শীত।

Advertisement

একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে তাপমাত্রা। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মূলত শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন সকালে শহরে কুয়াশা দেখা গিয়েছিল। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ