একধাক্কায় শহরে অনেকটাই বাড়ল তাপমাত্রা। তবে শীতের আমেজে খুব বেশি ভাটা পড়েনি। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, রবিবার সকালে শহরের আকাশে ছিল হাল্কা কুয়াশা। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



