Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বর্ষা বিদায় নিতেই কমছে তাপমাত্রা, শহরে ফের কবে বৃষ্টির পূর্বাভাস? জানুন

রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সপ্তাহের শেষে বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির কারণে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে...

বর্ষা বিদায় নিতেই কমছে তাপমাত্রা, শহরে ফের কবে বৃষ্টির পূর্বাভাস? জানুন
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৮:১০
Prefer us on Google

রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সপ্তাহের শেষে বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির কারণে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ, বৃহস্পতিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃষ্টির পূর্বাভাস নেই। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ