হায়দরাবাদ: নিজেদের শখ আহ্লাদ ভুলে সন্তানকে বড় করেছেন। খরচ করেছেন যাবতীয় সঞ্চয়। অথচ সন্তান প্রতিষ্ঠিত হয়ে ভুলেছে সেই বাবা-মাকে। বাস্তবে এমন উদাহরণ রয়েছে ভূরি ভূরি। সন্তানের অবহেলায় বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে দিন কাটান অসহায় বৃদ্ধ বাবা-মা। তবে এবার আর এমনটা করা যাবে না। একেবারে আইন করে বিষয়টা নিশ্চিত করতে চাইছে তেলেঙ্গানা সরকার। নতুন আইন অনুযায়ী, বাবা-মায়ের দেখভাল না করলে পুরো বেতন পাবে না সন্তান। মূলত সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে মানা হবে। বেতন থেকে ১০-১৫ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। তা পাঠানো হবে সরাসরি বৃদ্ধ বাবা-মায়ের ব্যাংক অ্যাকাউন্টে।



