Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

লেবাননে যুদ্ধবিরতির শর্ত জুড়ে চাপ বাড়াল তেহরান, সব গুলির লড়াই বন্ধ হবে, দাবি ট্রাম্পের

পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আলোচনা চলছে। সেইসঙ্গে হামলা-পালটা হামলা অব্যাহত।  গতরাতে কুয়েতে আমেরিকার সেনাঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

লেবাননে যুদ্ধবিরতির শর্ত জুড়ে চাপ বাড়াল তেহরান, সব গুলির লড়াই বন্ধ হবে, দাবি ট্রাম্পের
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আলোচনা চলছে। সেইসঙ্গে হামলা-পালটা হামলা অব্যাহত।  গতরাতে কুয়েতে আমেরিকার সেনাঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কিন্তু তা সফল হয়নি। ক্ষেপণাস্ত্রগুলি গুলি করে নামানো হয়েছে। এর আগে ইরানের গোরুক ও কাশেম দ্বীপে হামলা চালায় আমেরিকা। তেহরানের দাবি, কুয়েতে হামলা তারই পালটা জবাব। এই পরিস্থিতিতে সমঝোতা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এরইমধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সমঝোতায় আগ্রহী। আর যে সমঝোতা হবে, তা আমেরিকা ও শরিক দেশগুলির কাছে গ্রহণযোগ্য হবে। যদিও ইরানের বিদেশ মন্ত্রক এদিন জানিয়েছে, আমেরিকার সঙ্গে কোনো ধরনের চুক্তির অন্যতম শর্ত হল লেবাননে সংঘর্ষ বিরতি।  মন্ত্রকের মুখপাত্র ইসমায়েইল বাকায়েই বলেছেন, লেবাননে ইজরায়েলি আগ্রাসন রুখতে সবধরনের প্রতিরোধে সহায়তা করা হবে। 

Advertisement

গত ১৬ এপ্রিল ইজরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল। কিন্তু তারপরও হামলা জারি। দক্ষিণ লেবাননের ভিতরে ঢুকে ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করেছে ইজরায়েলি সেনা। দুর্গে ইজরায়েলের পতাকাও ওড়ানো হয়েছে। লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ প্রান্তেও হিজবুল্লার বিরুদ্ধে হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। তার মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, ইজরায়েল ও হিজবুল্লা—দু’পক্ষই সংঘর্ষ থামাতে রাজি হয়েছে। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, নেতানিয়াহুর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। বেইরুটে কোনো ইজরায়েলি সেনা যাচ্ছে না। যে সব সেনা ইতিমধ্যে গিয়েছে, তারাও ফিরে আসছে। তিনি আরও জানান, উচ্চপদস্থ প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। সব ধরনের হামলা বন্ধ করতে হিজবুল্লা রাজি হয়েছে। ফলে এবার সব গুলির লড়াই বন্ধ হবে।
এর আগে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গত ৪৮ ঘণ্টায় লেবানন ও ইজরায়েলের একাধিক শীর্ষ নেতৃত্ব ও কূটনীতিবিদদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ