Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নোবেলজয়ী নারগিসের সাজার মেয়াদ আরও বাড়াল তেহরান

এক দশকের বেশি সময় জেলে কাটিয়ে ফেলেছেন নারগিস মহম্মদি। ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ইরানের এই মানবাধিকার কর্মী।

নোবেলজয়ী নারগিসের সাজার  মেয়াদ আরও বাড়াল তেহরান
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: এক দশকের বেশি সময় জেলে কাটিয়ে ফেলেছেন নারগিস মহম্মদি। ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ইরানের এই মানবাধিকার কর্মী। প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে আগেই তাঁকে জেলে পাঠিয়েছিল তেহরান। এবার নারগিসের সাজার মেয়াদ আরও সাড়ে সাত বছর আরও বাড়ানো হল। শনিবার এই সাজা ঘোষণা করেছে ইরানের একটি স্থানীয় আদালত। নারগিসের আইনজীবী মোস্তাফা নিলি বলেন, ‘জনতাকে একত্রিত করার অভিযোগে নারগিসকে ছ’বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রচার চালানোর জন্য আরও দেড় বছর জেলে থাকতে হবে। বিদেশ ভ্রমণে দু’বছরের নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। একইসঙ্গে আরও দু’বছর অভ্যন্তরীণ নির্বাসনে থাকার সাজা শুনিয়েছে আদালত।’ 

Advertisement

দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষার লড়াইয়ে শামিল রয়েছেন নারগিস। মহিলাদের অধিকার নিয়েও গলা ফাটিয়েছেন বারবার। নোবেলজয়ীকে শায়েস্তা করতে কোনো পদক্ষেপ বাকি রাখেনি ইরানের প্রশাসন। কিন্তু কণ্ঠরোধ করতে পারেনি। গত ডিসেম্বরে এক মানবাধিকার কর্মীর স্মরণসভা থেকে নারগিসকে ফের গ্রেপ্তার করা হয়। ২ ফেব্রুয়ারি থেকে জেলের ভিতরেই অনশনে বসেছিলেন তিনি। তার জেরেই নোবেলজয়ীর শাস্তির মেয়াদ বাড়াল তেহরান।  নারগিস মহম্মদি। ফাইল চিত্র। 

সম্পর্কিত সংবাদ