Bartaman Logo
৯ জুন, ২০২৬

মোদির ভঙ্গি নকল করে ব্যঙ্গ, মধ্যপ্রদেশে গ্রেপ্তার শিক্ষক

কয়েকদিন আগেই রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্র। তা নিয়ে নানা মহলে সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষের জেরে গ্রেপ্তার মধ্যপ্রদেশের এক সরকারি শিক্ষক।

মোদির ভঙ্গি নকল করে ব্যঙ্গ, মধ্যপ্রদেশে গ্রেপ্তার শিক্ষক
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইন্দোর:  কয়েকদিন আগেই রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্র। তা নিয়ে নানা মহলে সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষের জেরে গ্রেপ্তার মধ্যপ্রদেশের এক সরকারি শিক্ষক। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সাকেত পুরোহিত নামে ওই শিক্ষক। সেখানে মোদির কথা বলার ভঙ্গি নকল করেন তিনি। এরপরই সাকেতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পিছড়ের বিধায়ক বিজেপি প্রীতম লোধি। এর ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে  পুলিশ। 

Advertisement

মধ্যপ্রদেশের পেহরি ব্লকের সামারখেদির একটি  প্রাথমিক স্কুলে ওই শিক্ষককে ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ‘গ্যাসের দাম বৃদ্ধির কারণে ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই মাটির উনুনে তৈরি রুটি খাবে। এতে দেশে অর্থনৈতিক বৈষম্য কমবে।’ জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক বিবেক শ্রীবাস্তব জানিয়েছেন, ভিডিয়োটি ছড়িয়ে পড়বার পরই রাজ্যের সিভিল সার্ভিস আইন ভঙ্গের অভিযোগে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শিক্ষাদপ্তরও। 
যদিও অভিযুক্ত শিক্ষকের দাবি, সাসপেন্ড করার আগে তাঁকে শোকজ নোটিস পাঠানো হয়নি। তিনি বলেন, ‘আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই পদক্ষেপ করা হয়েছে। তা অনৈতিক।’ 

সম্পর্কিত সংবাদ