Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ারে মোদির সভায় চা শ্রমিকদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কম! সাফাই বিজেপির

আলিপুরদুয়ারে মোদির সভায় চা শ্রমিকদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কম! সাফাই বিজেপির
  • ২৯ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচিতে এসেছে একাধিক বদল। প্রতিকূল আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করা হয়েছে। বাগডোগরা থেকে সরাসরি প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে। কিন্তু এরই মধ্যে ফাঁকা চেয়ার নিয়ে মাথা ব্যথায় জেলার বিজেপি নেতৃত্ব।

Advertisement

দাবি করা হচ্ছে, যত সংখ্যক চা শ্রমিক প্রধানমন্ত্রীর জনসভায় আসার কথা ছিল, তাঁদের বেশিরভাগই আসেননি। জানা গিয়েছে, সব চা বাগানে ভরপুর কাজ হচ্ছে। এখন চায়ের ভরা মরশুমে কাজ ফেলে শ্রমিকরা কোথাও যেতে রাজি নয়। পরিস্থিতি বুঝে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বক্তব্য, ‘শ্রমিকরা আসছেন। রাস্তায় আছেন।’মঞ্চ থেকে বিজেপি নেতারা জানান, প্রশাসন লোক পিছনে পাঠিয়ে দেওয়ার কারণে চেয়ার ফাঁকা।

কিন্তু, নরেন্দ্র মোদির সভায় সামনের ও মাঝের সারিতেও বহু আসন ফাঁকা থাকায় চিন্তায় ঘুম উড়েছে জেলার বিজেপি নেতৃত্বের। দাবি করা হচ্ছে, লোক ডাকতে বারংবার মঞ্চ থেকে অনুরোধ করছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ