Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নামেই চায়ের দোকান, আড়ালে বিক্রি হচ্ছে পেট্রল!

নামেই চায়ের দোকান, আড়ালে বিক্রি হচ্ছে পেট্রল!
  • ২৭ নভেম্বর, ২০২৫ ১৩:১১
Prefer us on Google

চায়ের দোকানের আড়ালে বেআইনিভাবে পেট্রল বিক্রি! সেই পেট্রলেই আগুন লেগে ভস্মীভূত দোকান। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভাতে সক্ষম হলেও, দোকানটি বাঁচানো যায়নি। আগুনে পুড়ে গুরুতর জখম দোকান মালিক ও তার ছেলে। আজ, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের বেজপুরা গ্রামে। বাবা ও ছেলে দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, উনুনের পাশে প্লাস্টিকের জারে পেট্রল ঢালার সময়ে আগুন লাগে। তারপর সেটি ছড়িয়ে পড়ে গোটা দোকানে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ