নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নেপাল থেকে চা ঢুকলে এবার থেকে খতিয়ে দেখা হবে গুণমান। সপ্তাহের প্রথম দিনেই এমন নির্দেশিকা জারি করল টি বোর্ড। নির্দেশিকায় বলা হয়েছে, ভারতে ঢোকা সমস্ত চা পরীক্ষা করে তবেই ছাড়পত্র দেওয়া হবে। এই উদ্যোগে খুশি চা বাগান মালিকরা। তাঁদের বক্তব্য, 'দীর্ঘদিন ধরে নেপাল থেকে নিম্ন মানের চা ঢুকছিল। তারপর সেই চা দার্জিলিং চা বলে দেদার বিক্রি হচ্ছিল দেশের বিভিন্ন জায়গায়। এমনকি বিদেশেও দার্জলিং চায়ের নামে নেপালের চা পৌঁছে যাচ্ছিল। এবার চা এর পরীক্ষা চালু হলে নিম্ন মানের চা ঢোকা ঠেকানো যাবে'।



