Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আন্দোলনের পর চা বাগানে বোনাসের টাকা পাচ্ছেন শ্রমিকরা

আন্দোলনের পর চা বাগানে বোনাসের টাকা পাচ্ছেন শ্রমিকরা
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

টানা দু’দিন রাস্তা অবরোধ, বিক্ষোভের পর আজ, রবিবার সকাল থেকে ডুয়ার্সের নাগেশ্বরী চা বাগানে বোনাসের প্রথম কিস্তির টাকা নেওয়া শুরু করলেন শ্রমিকরা। যদিও বেশ কিছু শ্রমিক এখনও ওই বোনাস নেননি বলে অভিযোগ। প্রথম পর্যায়ে ১০ শতাংশ হারে বোনাস দেওয়া হচ্ছে। বাকি ১০ শতাংশ আরও দুটি কিস্তিতে দেওয়া হবে বলে বাগান সূত্রে খবর। যদিও এই প্রস্তাবে রাজি না হয়ে শ্রমিকদের একাংশ ২৬ সেপ্টেম্বর থেকে তুমুল আন্দোলন শুরু করেন। তাঁরা চালসা-মেটেলি রাজ্য সড়ক পুরোপুরি বন্ধ করে দেন। এমনকী গতকাল, শনিবার চালসায় জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ ওঠে। যদিও ওই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে। তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের প্রথম থেকেই পুলিশ অত্যন্ত সংযত ছিল। তাঁর দাবি, বাগান কর্তৃপক্ষের প্রস্তাবে বেশিরভাগ শ্রমিক রাজি ছিলেন। কিন্তু কিছু বাইরের লোকের উসকানিতে পরিস্থিতি উত্তাল হয়। যদিও এদিন সকাল থেকে নাগেশ্বরী বাগানের শ্রমিকরা বোনাসের প্রথম কিস্তির টাকা নেওয়া শুরু করেছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ