ওদের কারোর বাবা নেই। মা চা বাগানের শ্রমিক। কলেজ পাশ করে সিভিকের চাকরি পেয়েছে। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। পড়াশোনার পাশাপাশি মোমোর দোকান চালান। নিজেদের কীভাবে খাওয়া জুটবে ঠিক নেই। কিন্তু নিজেদের কথা ভুলে চা বাগানের সেই ছাত্রীরাই যেটুকু সামর্থ তা নিয়েই নাগরাকাটায় বামনডাঙায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন। নিজেদের ঘরে যেটুকু চাল-ডাল মজুত ছিল, তা ও জামাকাপড় নিয়ে তারা ট্রাক্টরে করে ডায়না নদী পেরিয়ে পৌঁছলেন দুর্গত গ্রামে। দিল পাশে থাকার বার্তা। চা বাগানের মেয়েদের এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছে প্রশাসন।



