Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

টিচার ইনচার্জের হয়ে মামলা লড়তে পারে না ম্যানেজিং কমিটি: হাইকোর্ট

টিচার ইনচার্জের হয়ে মামলা লড়তে পারে না ম্যানেজিং কমিটি: হাইকোর্ট
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলের ম্যানেজিং কমিটি কখনওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হয়ে মামলা লড়তে পারে না। সম্প্রতি বেহালার একটি স্কুল সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। একইসঙ্গে মামলাটি খারিজও করে দিয়েছেন তিনি। ওই শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় ডিআই অফিস থেকে প্রাথমিক তদন্ত হয়। তার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শো-কজ করে মধ্যশিক্ষা পর্ষদ। তার উত্তরও দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক। তবে ওই শো-কজকে চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষকের হয়ে মামলা করে স্কুলের ম্যানেজিং কমিটি। বিচারপতি বলেন, শো-কজের উত্তর দেওয়ার পর সেটিকে চ্যালেঞ্জ করার অধিকার থাকে না। এই বিষয়টি সম্পূর্ণভাবে শিক্ষকের ব্যক্তিগত। সেখানে তাঁর হয়ে ম্যানেজিং কমিটি মামলা লড়তে পারে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ